বাসক পাতা
ভেষজ উদ্ভিদ:- যেসব উদ্ভিদের ঔষধী গুন আছে অর্থাৎ ঔষধ তৈরিতে ব্যবহৃত হয় তাদেরকে ভেষজ উদ্ভিদ বলে। এইসব উদ্ভিদের পাতা, ফুল, ফল, বীজ গাছের ছাল এমনকি মূল থেকেও ঔষধ তৈরি হয়। বাসক, ধুতুরা, তুলসী, পুদিনা, কালমেঘ, সিঙ্কোনা, বেলেডোনা, থানকুনি, সর্পগন্ধা, হরিতকী, আমলকি, বহেড়া এইরকম কয়েকটি ভেষজ উদ্ভিদ। ভেষজ উদ্ভিদ গুলির মধ্যে শ্বেত বাসকের প্রচুর ঔষধি গুনের জন্য সর্ব রোগের মহৌষধ বলে গণ্য করা হয়। এখানে উল্লেখ্য যে বাসক দুই প্রকার যথা- ১) শ্বেত বাসক (ফুল সাদা) ২) রক্ত বাসক (গাঢ় লাল রঙের ফুল) উদ্ভিদ পরিচিতি :- বিজ্ঞানসম্মত নাম :- আডাটোডা বাসিকা ইংরেজি নাম :- জাস্টিসিয়া আধাটোডা কোথায় পাওয়া যায়:- ভারতীয় উপমহাদেশে যেসব ভেষজ উদ্ভিদ পাওয়া যায় তাদের মধ্যে বাসক অন্যতম। আমাদের দেশে ক্ষেতে খামারে, রাস্তার পাশে, পুকুর পাড়ে, নদীর ধারে প্রায়ই এই উদ্ভিদ দেখতে পাওয়া যায়। প্রকৃতি:- বাসক বহুবর্ষজীবী, দ্বিবীজপত্রী গুল্ম জাতীয় উদ্ভিদ। শ্বেত বাসক হালকা হলুদ রঙের ডালপালা যুক্ত উদ্ভিদ। এক থেকে দুই মিটার পর্যন্ত উঁচু হয়। বল্লম আকারের ব...